অস্ট্রেলিয়াকে যখনই চ্যালেঞ্জ জানানো হয়েছে, তারা ঘুরে দাঁড়িয়েছে: ক্যারি
ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে বোল্ড হবার পর স্টাম্পের বেল উঠিয়ে ঠিক করে দিচ্ছিলেন ট্রাভিস হেড। তার এমন কান্ড দেখে ধারাভাষ্য কক্ষে থাকা অ্যাডাম গিলক্রিস্ট বলছিলেন এমন ঘটনা তিনি কখনোই দেখেননি। এরপর স্টিভেন স্মিথও আউট হবার পর ডাগআউটে অনেকটা হতবিহবল হয়ে বসে ছিলেন। এ ঘটনাগুলোতেই অনেকটা বোঝা যায় ডারউইনে টেস্ট হার অজিদের কতটা ধাক্কা দিয়েছে। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অজিরা প্রতিবার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবারেও তেমনটা হবে বলেই মনে করেন অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।