হোপের সেঞ্চুরি ও পলের ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সমতা
ভারত সফরে যেন ব্যাট হাতে সব রেকর্ড ভাঙার মিশনে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সফরে হোপের চতুর্থ সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজে ২-২ এ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোপের অপরাজিত ১০২ রানের ইনিংসে ভর করে ২৪৭ রানের বড় স্কোর পায় ক্যারিবিয়ানরা। জবাব দিতে নেমে ২২৩ রানে অলআউট হয় ভারত। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ ১৭ অক্টোবর ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।