বোলারদের ছোট ছোট স্পেলে ব্যবহারের কৌশল সাজাচ্ছে বাংলাদেশ
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আবুধাবি টেস্টের উইকেটের চরিত্র বদলায়নি। স্বাভাবিকভাবেই উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন না বোলাররা। উইকেটের সঙ্গে বাংলাদেশের চ্যালেঞ্জটা গরমও। এমন পরিস্থিতিতে সাফল্য পেতে বোলারদের দীর্ঘ স্পেলের পরিবর্তে ছোট ছোট স্পেলে ব্যবহারের কৌশল সাজাচ্ছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মুশতাক আহমেদ।