স্টার্কের আইপিএল খেলার দিনক্ষণ চূড়ান্ত
অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য দেশ ছাড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে আইপিএলের প্রথম অংশে স্টার্ককে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্পূর্ণ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আগামী ১ মে থেকে স্টার্ককে মাঠে নামার অনুমতি দেয়া হয়েছে বলে খবর ইএসপিএন ইন্ডিয়ার।