ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন ম্যাককালাম
লাল বলের ক্রিকেটের নিষ্প্রভ পারফরম্যান্সের সঙ্গে ড্রেসিং রুমের সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠেছে। তবুও ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের উপরই আস্থা রেখেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত মার্চে রব কি নিশ্চিত করেছিলেন, ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার জন্য ম্যাককালামই সেরা ব্যক্তি। তবে কয়েক মাসের ব্যবধানে চাকরি ছাড়লেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।