আমাদের ফাইনাল খেলা এবং সিরিজ জেতা উচিত: সোহান
সাত বছর পর আবারও ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে এবার সংযুক্ত আরব আমিরাতের পথে টাইগাররা। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রতিযোগিতা শুধু আরেকটি শিরোপা জয়ের সুযোগ নয়, বরং সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি নেয়ারও বড় মঞ্চ। বিমানবন্দরে দেশ ছাড়ার আগে সেই প্রত্যাশার কথাই জানিয়ে গেলেন নুরুল হাসান সোহান।