আমরা বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: স্যামি
বাংলাদেশ সফরে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কন্ডিশন। ঢাকা ও সিলেটে স্পিন নির্ভর উইকেট বানিয়ে ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। সেটা খুব ভালো করেই জানেন ড্যারেন স্যামি। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছে ওয়েস্ট ইন্ডিজ। এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ।