স্বপ্ন দেখা বন্ধ করে প্রথম শ্রেণির ক্রিকেটকে চাহালের বিদায়
ভারতের হয়ে টেস্ট খেলার অনেকদিনের স্বপ্ন ছিল যুবেন্দ্র চাহালের। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা দেখছেন না এই ভারতীয় স্পিনার। এ কারণেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান ভারতীয় এই লেগ স্পিনার।