শ্রীলঙ্কা-ভারত সিরিজে নতুন ভূমিকায় ফিরছেন রাহানে
এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ব্যাটার আজিঙ্কা রাহানেকে। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ১৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারতের এই সফর।
এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ব্যাটার আজিঙ্কা রাহানেকে। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ১৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারতের এই সফর।
কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজিঙ্কা রাহানে। অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) দল পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। টুর্নামেন্টের প্রথম আসরে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন রাহানে।
অবসরের পর প্রথমবারের মতো মুখ খুলে টেস্ট দল নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন আজিঙ্কা রাহানে। সরাসরি কারও নাম না নিলেও অভিজ্ঞ ক্রিকেটারদের অবমূল্যায়নের জন্য বর্তমান টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই নির্বাচকদের দিকে ইঙ্গিত করেছেন তিনি।
ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫টিতে হারের পর টানা জয়ে প্লে-অফের আশা জাগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুর ব্যর্থতাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। তারা টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে। অনেকেই আইপিএলের এবারের আসরে কলকাতার ব্যর্থতার দায় দিচ্ছেন অধিনায়ক আজিঙ্কা রাহানেকে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়েও একসময় চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্কোরবোর্ডে আড়াইশ'র কাছাকাছি রান থাকার পরও ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ২৯ রানের জয় তুলে নিয়ে স্বস্তির হাসি ফুটেছে দলের শিবিরে। এই জয় নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভাসতে চান না অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার চোখ এখন সামনের দুই গুরুত্বপূর্ণ ম্যাচে।
টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চারের লড়াইয়ে নতুন করে নিজেদের অবস্থান তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় তারা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ফিন অ্যালেন। তার দুর্দান্ত শতরানেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কলকাতা।
আইপিএলের এবারের মৌসুমটি মোটেই ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। শুরুর দিকের টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। দলটির অধিনায়ক এবার বড় ধরনের জরিমানার কবলে পড়েছেন। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি পাচ্ছেন রাহানে।
এবারের আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। দল সাফল্য না পাওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও। এমনকি স্ট্রাইক রেট নিয়েও সমালোচিত হন তিনি। যদিও রাহানে এ নিয়ে কড়া জবাব দিয়েছেন। এদিকে রাহানের জবাব দেয়াটা পছন্দ হয়নি বীরেন্দর শেবাগের।
পরপর দুই হারে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাম্প্রতিক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজিঙ্কা রাহানের ব্যাট থেকেও বড় রান আসেনি। সব মিলিয়ে দলের পারফরম্যান্স এবং নিজের ব্যক্তিগত ফর্ম, দু’দিক থেকেই চাপ বাড়ছিল রাহানের উপর। এর কড়া জবাব দিয়েছেন কলকাতার অধিনায়ক।
ইডেনের উইকেট নিয়ে আলোচনা যেন থামছেই না। গত আসরেও এই মাঠের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আজিঙ্কা রাহানে। নতুন মৌসুমেও প্রথম ম্যাচে হারের পর একই বিষয় সামনে আনলেন তিনি। অধিনায়কের মতে, ম্যাচের দ্বিতীয় ভাগে ব্যাট করা তাদের জন্য প্রত্যাশার তুলনায় কঠিন হয়ে উঠেছিল।
এবারের আইপিএল আসরের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই গ্রিনকে মৌসুমের প্রথম ম্যাচে অলরাউন্ডার হিসেবে দেখাই গেলো না মাঠে। মূল পেসারদের চরম ব্যর্থতার দিনেও কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে বোলিংয়েই আনলেন না গ্রিনকে। ম্যাচ শেষে রাহানে এসবের দায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওপর চাপালেও মৌসুমের শুরুতেই কলকাতা জানত, শুধু ব্যাটার হিসেবেই খেলানো যাবে গ্রিনকে!