আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন ওমরজাই
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার দায়ে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার দায়ে আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ইব্রাহিম জাদরানের হাফ সেঞ্চুরির সঙ্গে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেয়ার কাজটা করেছেন রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অটল। শেষের দিকে ব্যাটিংয়ে এসে আজমতউল্লাহ ওমরজাই খেললেন ২১ বলে ২৭ রানের ইনিংস। পরবর্তীতে বোলিংয়ে নিলেন তিন উইকেট। ডানহাতি পেসারের সঙ্গে জিম্বাবুয়েকে ধসিয়ে দিতে মুজিব উর রহমানের শিকার চারটি। তাদের এমন বোলিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫৩ রানে হারিয়েছে আফগানরা।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে রংপুরের রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলেও বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে ছিলেন না আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার। তবে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের স্কোয়াডে যুক্ত হয়েছেন ওমরজাই। বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুজনই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় আসরেও খেলবে রংপুর রাইডার্স। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই পাঁচজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এদের মধ্যে তিনজন হলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই এবং সাউথ আফ্রিকার তাবরাইজ শামসি। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।
লাহোরে বৃষ্টির সম্ভাবনা ছিল আগে থেকেই। প্রথম ইনিংসে বৃষ্টির ঝামেলা পোহাতে না হলেও দ্বিতীয় ইনিংসে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের ১২.৫ ওভার পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি হানা দিলে লম্বা সময় বন্ধ থাকে খেলা। পরবর্তীতে বৃষ্টি থামলেও শেষ পর্যন্ত খেলা চালানো সম্ভব হয়নি। ভারী বৃষ্টির ফলে আউটফিল্ডে প্রচুর পানি জমে। মাঠকর্মীরা চেষ্টা করলেও খেলার জন্য উপযুক্ত করে তোলা সম্ভব হয়নি।
জুনে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন জসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টিতে নায়ক বনে যাওয়া বুমরাহ পুরো বছর জুড়ে পারফর্ম করেছেন টেস্টেও। পুরো বছরে ১৩ টেস্ট খেলা ডানহাতি পেসার ৭১ উইকেট নিয়েছেন মাত্র ১৪.৯২ গড়ে। এমন পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন বুমরাহ।
চলতি বছরের জুনে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো আসরে জুড়ে জসপ্রিত বুমরাহর পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং। বাঁহাতি এই পেসারের সুযোগ থাকছে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার। আর্শদীপকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন দিয়েছে আইসিসি। যেখানে তাঁর সঙ্গে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের বাবর আজম।