হালনাগাদের পর নতুন ওয়ানডে র্যাঙ্কিং, সুখবর পেল বাংলাদেশ
বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই র্যাঙ্কিংয়ে অবস্থানে পরিবর্তন না হলেও সুখবর পেয়েছে বাংলাদেশ। ৮৪ পয়েন্ট নিয়ে আগের মতোই ৯ নম্বরে আছে টাইগাররা। বার্ষিক এই হালনাগাদে পরের অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১০ পয়েন্টে পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে। যার কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের সরাসরি খেলার সম্ভাবনা আরো প্রবল হয়েছে।