‘টাকার চেয়ে জীবন অনেক দামি’, আইপিএল-পিএসএল নিয়ে জনসন
শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এই বিরতিতে অনেক বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে গেছেন। অনেকেই আইপিএলের বাকি অংশে খেলতে আসছেন না। এমন অবস্থায় ক্রিকেটারদের আইপিএলে খেলতে জোর দিতে বারণ করেছেন মিচেল জনসন।