‘ভারতের সাম্প্রতিক ব্যর্থতার জন্য দায়ী ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম’
মাত্র মাস তিনেক আগেই টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। কিন্তু এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর পরের দুই ম্যাচেও হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। যার মধ্যে সবশেষ ম্যাচে ৭৬ রানে অলআউট হবার ঘটনাও রয়েছে।ভারতের এই সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যর্থতার জন্য আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মকে দায়ী করেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। তার মতে, এই নিয়মের কারণে ভারতীয় ব্যাটাররা টি-টোয়েন্টিতে ইনিংস গড়ার কৌশল হারিয়ে ফেলছেন।