ভেরেইনার সেঞ্চুরির পর লড়ছে শ্রীলঙ্কা
গেবেখা টেস্টের প্রথম দিনেই লড়াই চালু রেখেছিল সাউথ আফ্রিকা। দারুণ এক সেঞ্চুরিতে দ্বিতীয় দিন সেই লড়াইকে পরিপক্বতা দান করলেন কাইল ভেরেইনা। তার অসাধারণ ইনিংসে ৩৫৮ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। জবাবে তিন উইকেটে ২৪২ রান তোলে শ্রীলঙ্কা। এখনও ১১৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা।