গলের জয়ে ব্যাটে-বলে কার্যকরী পারফরম্যান্স সাকিবের
ভরসার মান রেখেছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কা টি-টেন সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গল মারভেলস। ব্যাটে-বলে অনেক বড় অবদান না রাখলেও এ দিন কার্যকরী পারফরম্যান্স ছিল সাকিবের।
ভরসার মান রেখেছেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কা টি-টেন সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গল মারভেলস। ব্যাটে-বলে অনেক বড় অবদান না রাখলেও এ দিন কার্যকরী পারফরম্যান্স ছিল সাকিবের।
গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তি অনুযায়ী পুরো টাকা বুঝে পাননি বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে টসের সময় টিভি ক্যামেরায় এই অভিযোগ করেছিলেন তিনি।
ম্যাচ জিততে শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ১১ রান। উইকেটে তখন নতুন দুই ব্যাটার ওয়েলিংটন মাসাকাদজা ও টাশিঙ্গা মুসেকিওয়া। শেষ ওভারে রশিদ খান বল তুলে দিলেন আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে। তবে জিম্বাবুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারলেন না ডানহাতি এই পেসার। ওমরজাইয়ের অফ স্টাম্পের ফুলার লেংথের প্রথম বলটা স্লটেই পেয়েছিলেন মুসেকিওয়া। সুযোগটা হাত ছাড়া না করে চার মেরে প্রত্যাশিত শুরুই করলেন ডানহাতি ব্যাটার।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মাঠে গড়ায় বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে মাঠে গড়ায় আইপিএলে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হয়ে গেলেও পিএসএলের আসছে মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।
দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ জুড়েই পাকিস্তানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হারিস রউফ। নিয়েছেন ১০টি উইকেট। আর তাতেই নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।
তিনটি সিঙ্গেল নিয়ে ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এরপর একটি বাউন্ডারি ও একটি ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। তিনি ১০ বলে ১৩ রান করে শেষ হয়েছে তামিমের প্রত্যাবর্তনের ইনিংস। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম বিভাগ।
রাজশাহী বিভাগের জন্য ১৭৩ রানের লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। তবে রাজশাহীর কাজটা সহজ করে দিয়েছেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। বিশেষ করে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত পায় রাজশাহী। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন প্রীতম কুমার ও এসএম মেহেরব হাসানরা। আলোকস্বল্পতায় খেলা শেষের আগে ডিএলএস মেথডে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ফলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হার দেখতে হলো খুলনা বিভাগকে।
দীর্ঘদিন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সেই পথে এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি।
বরিশালের বিপক্ষে ৩১ রানের জয় দিয়ে এনসিএল টি-টোয়েন্টি শুরু করেছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মেট্রো। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানেই থামে বরিশাল।
এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট বিভাগের ওপেনার জিশান আলম। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৫২ বলেই তুলে নিয়েছেন আসরের এবং নিজের প্রথম সেঞ্চুরি। তবে তার সেঞ্চুরির ম্যাচটিও জিততে পারেনি সিলেট। আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংসে বিশ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা বিভাগ। ম্যাচটি তারা জিতে নেয় ছয় উইকেটে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটানা ১১টি ম্যাচ জিতলেও সাম্প্রতিক সময়ে টানা দুই হারে সিরিজ হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ সিরিজ হারলেও আগামীতে তাদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানার পারফম্যান্সে মুগ্ধ হয়েছেন কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তা পেলে নাহিদ আরও অনেক দূরে যাবেন বলেই বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই পেসারের।