কামিন্স-হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরি থাকা সত্ত্বেও এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি।