প্রথম টেস্ট চলাকালীন ছিটকে গিয়েছিলেন উইয়ান মুল্ডার। সাউথ আফ্রিকার পেস শক্তি কমিয়ে এবার ছিটকে গেলেন জেরাল্ড কোয়েতজে। শ্রীলঙ্কার পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন প্রোটিয়াদের পেস বোলিং এই অলরাউন্ডার।
আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ শেষে দুই দলের সামনে এখন টি-টোয়েন্টি লড়াইয়ের পালা।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক ঘণ্টার ব্যবধানে আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করে স্বাগতিকরাও। ১৫ সদস্যের দলের যথারীতি নেতৃত্ব দেবেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে।
কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। অভিষেকের পর থেকেই গতির ঝড় তুলে সবার নজর কেড়েছেন এই পেসার। গতির কারণেই নাহিদ উইকেট পাবেন বলে মনে করেন বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
একের পর এক গতিময় ডেলিভারিতে জ্যামাইকার স্যাবাইনা পার্কে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। ডানহাতি পেসারের গতিতে পরাস্ত হয়ে উইকেট দিয়ে গেছেন ক্রেইগ ব্রার্থওয়েট, কাভেম হজ, আলজারি জোসেফরা। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো নাহিদ পেয়েছেন পাঁচ উইকেটের দেখাও।