বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে জিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের আগে তাই দলটিকে বেশ সমীহ করছে ক্যারিবিয়ানরা। সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ানদের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ ড্যারেন স্যামি।