শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন হাসারাঙ্গা
চলতি মাসের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। আগেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল তারা। দলে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।