রাসেলের ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সফল অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে তার ১২ নম্বর জার্সিকে স্থায়ীভাবে অবসর ঘোষণা করেছে। ফলে ভবিষ্যতে কেকেআরের কোনো ক্রিকেটার এই নম্বর ব্যবহার করবেন না।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সফল অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে তার ১২ নম্বর জার্সিকে স্থায়ীভাবে অবসর ঘোষণা করেছে। ফলে ভবিষ্যতে কেকেআরের কোনো ক্রিকেটার এই নম্বর ব্যবহার করবেন না।
অ্যাশেজ হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ অভিযান, ইংল্যান্ড ক্রিকেটে এখন ঘোর দুঃসময়। এর মধ্যে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন গত সপ্তাহে বোমা ফাটিয়েছিলেন টিম ম্যানেজমেন্টের নামে। সবচেয়ে বড় অভিযোগ ছিলো দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি'র বিরুদ্ধে। ইংল্যান্ড দলের দায়িত্বে টিকে যাবার পর কি এবার মুখ খুললেন।
রাজস্থান রয়্যালসের পর মালিকানা বদলের তালিকায় যোগ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি)। ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে আদিত্য বিরলা গ্রুপ নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এই খবর প্রকাশ করেছে। দামের দিক থেকেও রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। গত বছর প্রথমবার আইপিএল জয়ের পরই মালিকানা বদলের এই বড় সিদ্ধান্ত সামনে এলো।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল স্পেন্সার জনসনের। কোয়েটার সঙ্গে সরাসরি চুক্তি করলেও পাকিস্তানের লিগে খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের। পিএসএল ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন্সার। স্বদেশি নাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিতে চেন্নাইয়ের খরচ দেড় কোটি রুপি।
‘নৈতিক অস্বস্তি’ থাকার পরও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। যদিও পল স্টার্লিং-কার্টিস ক্যাম্ফাররা চাইলে আফগানিস্তান সিরিজ বয়কট করতে পারেন। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) হাই পারফরম্যান্সের ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে নিহত সমর্থকদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিক্রি হয়ে গেল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। প্রায় ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬৩ কোটি ডলারে সম্পন্ন হয়েছে এই চুক্তি।
জিম্বাবুয়ের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নময় সময় কেটেছে ব্রায়ান বেনেটের। বিশ্বকাপে আলো ছড়িয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন ডানহাতি এই ব্যাটার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বেনেট। বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আফ্রিদি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনদিন বাকি থাকতে স্কোয়াডে নতুন করে খেলোয়াড় করে খেলোয়াড় যুক্ত করলো কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতায় ইনজুরি আক্রান্ত পেসার আকাশ দীপের বদলি হিসেবে যোগ দিয়েছেন পেসার সৌরভ দুবে। অন্যদিকে সানরাইজার্সের অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের বদলি হিসেবে যোগ দিয়েছেন ইংলিশ বোলার ডেভিড পেইন।
পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে মামলা সুরাহা না হওয়ায় এখনো ফিরতে পারেননি তারকা অলরাউন্ডার। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। দেশে ফিরলেও সাকিবকে শুধু অবসর নেওয়ার জন্য খেলানোর পক্ষে নন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রধান নির্বাচকের চাওয়া, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলুক সাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর থেকেই নানা কারণে সমালোচনায় থাকা আসিফ আকবর আবারও নেতিবাচক কারণে সংবাদের শিরোনামে এসেছেন। এবার তার বিরুদ্ধে উঠেছে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ।
২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়াশ দয়াল। পুরো আসরে ১৩ উইকেট নিয়ে বল হাতে দলের অন্যদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালের পর থেকেই তিনি মাঠের বাইরে। চলমান আইনি জটিলতার কারণেই তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আটকে আছে।