অনুশীলনে চোট পেলেন রাহুল, দুশ্চিন্তায় ভারত
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছন্দে আছেন লোকেশ রাহুল। ব্যাট হাতে নিয়মিতই রান করছেন এই ওপেনার। কিন্তু মেলবোর্ন টেস্টের আগে অনুশীলন করতে নেমে হাতে চোট পেয়েছেন এই ওপেনার।
চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছন্দে আছেন লোকেশ রাহুল। ব্যাট হাতে নিয়মিতই রান করছেন এই ওপেনার। কিন্তু মেলবোর্ন টেস্টের আগে অনুশীলন করতে নেমে হাতে চোট পেয়েছেন এই ওপেনার।
ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিয়মিত তাদের হাত ধরে সাফল্যের দেখা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনও পুরুষ দলের ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা দেয়া সম্ভব হয়নি নারী ক্রিকেটারদের। এ নিয়ে আলোচনাও হয় অনেক।
আবারও আফগানিস্তানের স্পিন ঘূর্ণির সামনে ধরাশায়ী জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিম্বাবুয়েকে মাত্র ১২৭ রানে থামিয়ে ১৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে আফগানরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।
ভারত-পাকিস্তানের নানা দ্বন্দ্বের পর অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে প্লে অফে জায়গা করে নিয়েছিল ঢাকা মেট্রো। এবার তাদেরকেই ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর বিভাগ। যদিও গ্রুপ পর্বের ম্যাচে রংপুরকে ৭ উইকেটের বিশাল হার উপহার দিয়েছিল মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে যেন সেই হারেরই বদলা নিল রংপুর।
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষ করে রাতেই ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। আফগানিস্তান সিরিজে থাকা বেশিরভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজে গেলেও মুস্তাফিজুর রহমান ফিরেছিলেন বাংলাদেশে। সন্তানসম্ভাব্য স্ত্রী সামিয়া পারভীন শিমুর পাশে থাকতে ক্যারিবীয় সফর থেকে ছুটি নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
সিলেট বিভাগ থেকে এক ঝাঁক পেসার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে। আবু জায়েদ রাহী থেকে শুরু করে ইবাদত হোসেন, তানজিম হাসান সাকিবরা খেলছেন জাতীয় দলে। বাংলাদেশের পাইপলাইনেও রয়েছেন সিলেটের অনেক পেসার। তবে তাদের মধ্যেই আলো কেড়েছেন আল ফাহাদ।
পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ইকবাল হোসেন ইমন। ডানহাতি এই পেসার ম্যাচসেরা হয়েছেন যুব এশিয়া কাপের ফাইনালেও। বোলিংয়ে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া এক স্পেলে নিয়েছিলেন দুই উইকেট। পুরো ম্যাচে ইমনের শিকার ২৪ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সে ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।
ভারত-পাকিস্তানের বাজে সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা থেকে বঞ্চিত দর্শকরা। এমনকি রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগের বেশি সময় ধরে পাকিস্তান সফরে যায় না ভারত। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাচ্ছে না ভারত। এরই মধ্যে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি।
আহমেদ শরীফ চারটি ও ফাহাদ হোসেন তিনটি! চট্টগ্রাম বিভাগের তরুণ দুই পেসারই নিয়েছেন খুলনার সাত উইকেট। তাদের দুজনের এমন বোলিংয়ের পরও এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, আজিজুল হক তামিমদের ব্যর্থতার দিনে ৫২ রান করলেন নুরুল হাসান সোহান। অধিনায়কের হাফ সেঞ্চুরিতে খুলনাও পায় লড়াইয়ের মতো ১৪৬ রানের পুঁজি। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির এলিমিনেটরে জয়ের জন্য খুলনার সেই রানই শেষ পর্যন্ত যথেষ্ট হলো।
উইকেটের আচরণ কেমন, কী ধরনের উইকেটে কীরকম ব্যাটিং করতে হবে কিংবা ম্যাচের কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যাটিং করতে হবে! একজন ব্যাটারের তো এমন গুন চাই ই চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ব্যাটার অবশ্য খুঁজে পাওয়া দুষ্করই। দু-চারজনকে পাওয়া গেলেও ধারাবাহিকতার অভাবে সেটার প্রতিচ্ছবি ফুটে ওঠেনি পুরোদমে। তবে মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, জাকের আলী অনিক জানেন কোন সময় কী করতে হবে।
সাকিব আল হাসানের পর লিটন দাসই বাংলাদেশের অধিনায়ক হবেন! এমনটা ভাবা হচ্ছিলো অনেক আগে থেকেই। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশকে তাই একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয় অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনকে অনেকটা এগিয়ে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত লিটন কিংবা সমর্থক কারও চাওয়া পূরণ হয়নি।