শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড
দলের মূল খেলোয়াড়দের কয়েকজন না থাকলেও দারুণ এক জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটে। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।