শরীর সতেজ আছে, তাই বোলিং উপভোগ করছি: সিরাজ
বল হাতে সানরাইজার্স হায়দরাবাদকে যেন একাই হারিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ। মাত্র ১৭ রান খরচায় নিলেন চারটি উইকেট। এই পেসারের দাপটে মাত্র ১৫২ রানেই থামে হায়দরাবাদ। সাত উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স।