ভারতের ম্যাচে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অবশিষ্ট কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। এ কারণে দুবাইয়ের রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারি করানোর ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অবশিষ্ট কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাসে। এ কারণে দুবাইয়ের রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারি করানোর ঘোষণা দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। চারটিতেই হেরেছে দলটি। তবে ২০২৩ বিশ্বকাপের ম্যাচটিতে জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ জিততে পারেনি আফগানরা। সেই ম্যাচে অবিস্মরণীয় এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দল জেতান গ্লেন ম্যাক্সওয়েল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তাই আবারও আলোচনায় আসলেন ম্যাক্সওয়েল। যদিও শুধুমাত্র তাকে নিয়ে পরিকল্পনা করছে না আফগানিস্তান।
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি। যদিও বাটলারকে নেতৃত্ব থেকে সরিয়ে ইংল্যান্ডের কোনো লাভ হবে না বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল। খেলা যেহেতু ভারতের মাটিতে, স্বাভাবিক ভাবেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিলো কানায় কানায় পূর্ণ। ঐতিহাসিক সেই ম্যাচের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ভারতকে হারিয়ে পুরো গ্যালারিকে চুপ করিয়ে দিতে চান তিনি। করেছিলেন ও তাই। লক্ষ্যাধিক সমর্থককে নীরব করে তুলে ধরেছিলেন শিরোপা। এবার প্রায় একই ধরণের কথা ম্যাচের আগে বললেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন র্যাসি ভ্যান ডার ডাসেন।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। এই লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সেই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা।
বাংলাদেশের বদলে যাওয়া পেস বোলিংয়ের ‘পোষ্টারবয়’ হয়ে উঠেছেন নাহিদ রানা। লাইন লেংথের সঙ্গে গতিময় বোলিংয়ে সবার নজর কেড়েছেন তরুণ এই পেসার। নাহিদকে নিয়ে সবার আগ্রহটা তাই একটু বেশিই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে যেমন পেসারদের নিয়ে করা প্রশ্নের বেশিরভাগই ছিল নাহিদ কেন্দ্রিক। এবার বাংলাদেশের তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, রমিজ রাজারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশের পেস বোলিং আক্রমণ। বিশেষ করে নাহিদ রানাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এক ঝাঁক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। যদিও তাকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ।
একটা সময় ত্রিদেশীয় সিরিজ নিয়মিত হলেও অনেকটা হারিয়ে যেতে বসেছিল তিন দলের ৫০ ওভারের সিরিজটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৬ বছর পর ত্রিদেশীয় সিরিজ ফেরায় পাকিস্তান। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন, পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামি উল হক।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ছিল ৮০ শতাংশ। হয়েছেও তাই। পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর তাতে করে মাত্র ১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করতে হয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছেন টাইগাররা।
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে। আজ বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি হতো না, হারলেও বড় কোনো অপ্রাপ্তি থাকতো না। তবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ মৌসুমের আগে কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমবারের মতো আইপিএল কোচিং করাতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেয়ার বিষয়টি নিজেদের অফিসিয়াল অ্যাপে ঘোষণা করেছে দিল্লি।