পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন প্রধান কোচ মাইক হেসন
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন প্রধান কোচের দায়িত্ব পেলেন মাইক হেসন। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৬ মে থেকে এই দায়িত্বে যোগ দেবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।