শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ফেরার লক্ষ্য ইবাদতের
বাংলাদেশ দল সদ্যই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেছে। এবার ঈদের বিরতি। এরপর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ। আসন্ন এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ছক কষছেন ইবাদত হোসেন। এই পেসার দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন। ইনজুরি কাটিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরলেও তার জাতীয় দলে ফেরা হয়নি তার।