অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে পেইন
সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া 'এ' দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 'এ' দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।
সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচ টিম পেইনকে অস্ট্রেলিয়া 'এ' দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 'এ' দলের আগামী তিনটি সিরিজে কোচ হিসেবে নিযুক্ত থাকবেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরের জন্য প্রধান কোচ হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স। সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রথম দিনের প্রথম সেশনে নতুন বল হাতে নিয়েই সাদমান ইসলাম, এনামুল হক বিজয় ও মুমিনুলক হককে আউট করেছিলেন থারিন্দু রত্নায়েকে ও আসিথা ফার্নান্দো। তৃতীয় দিনের সকালে কয়েক ওভার যেতেই নতুন বল পেয়েছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। তবে শ্রীলঙ্কান বোলারদের মতো করে সেটা কাজে লাগাতে পারেননি তারা। সারাদিনে ৯৩ ওভার বোলিং করে মাত্র ৪ উইকেট নেয়ার পর নতুন বলে আরও ভালো শুরু করতে না পারার আক্ষেপ করে গেলেন পেস বোলিং কোচ শন টেইট।
১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। একই সময়ে টেস্ট এবং ওয়ানডে শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের সিরিজ থাকায় দেশের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলা শেখ মেহেদী, রিশাদ হোসেন, সৌম্য সরকাররা খেলতে যেতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল সবার মাঝেই।
চলতি মাসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তবে প্রোটিয়াদের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াডে নেই সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা এবং বেন কারানের মতো ক্রিকেটার।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করার পথেই ছিলেন পাথুম নিশাঙ্কা। তবে শেষ বিকেলে এসে পথ হারিয়ে ফেলেন শ্রীলঙ্কান ওপেনার। নতুন বল হাতে নিয়েই ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগানো নিশাঙ্কাকে বোল্ড করে ফিরিয়েছেন হাসান মাহমুদ। শেষ বিকেলে বাংলাদেশে নিশাঙ্কার উইকেট পেলেও গল টেস্টের তৃতীয় দিনের সবটা জুড়েই ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কার ক্যারিয়ারসেরা ইনিংসের দিনে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছে স্বাগতিকরা। এখনো বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে রয়েছে তারা। লঙ্কানদের চেয়ে এগিয়ে থাকলেও তৃতীয় দিনটা বাংলাদেশ কাটিয়েছে হতাশায়। ৯৩ ওভার বোলিং করে কেবল চারটি উইকেট নিতে পেরেছে সফরকারীরা।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে দল পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। প্রথমবার বিবিএলে পুরো মৌসুম খেলার জন্য নাম লেখানো শাহীন শাহ আফ্রিদিকে প্রথম রাউন্ডে দলে নিয়েছে ব্রিসবেন হিট।
বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাতে দেখা যাবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
গলের আকাশে জমে থাকা মেঘ যখন বৃষ্টি হয়ে নামে তখন বাংলাদেশের রান ৪ উইকেটে ৪২০। তখনো ব্যাটিংয়ে ছিলেন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও হাফ সেঞ্চুরিয়ান লিটন দাস। তখন বৃষ্টি শেষে যখন খেলা শুরু হলো তখন আচমকা এক ধসে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৮৪। শেষের ৬৪ রান তুলতেই ৫ উইকেট হারায় সফরকারীরা। উইকেটে বোলারদের জন্য বিশেষ কিছু না থাকলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ঠিকই বাংলাদেশের উইকেট তুলে নিয়েছেন থারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো। গলের এমন পিচে উইকেট নিতে মোহাম্মদ সালাউদ্দিনও তাই লঙ্কান বোলারদের কাছ থেকে রসদ খুঁজে নেয়ার কথা জানালেন।
‘আমি বেশ কয়েকটি দলের সঙ্গে চুক্তি করেছি, আগামী কয়েক মাস আপনারা আমাকে লিগ খেলায় ব্যস্ত থাকতে দেখবেন।’ গত মাসে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। এমন মন্তব্যের মাসখানেক পরই ক্যারিবিয়ার সুপার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সেঞ্চুরিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম প্রথম দিন শেষ করেছিলেন! তবে শান্তর কাছে মুশফিকের চাওয়া ছিল গলে ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অবশ্য বড় ভাইয়ের আশা পূরণ করতে পারেননি। আসিথা ফার্নান্দোর বলে আউট হওয়ার আগে করেছেন ১৪৮ রান। শান্তর ডাবল সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় দিনে অন্তত দুই সেশন জিততে চেয়েছিলেন মুশফিক। বাঁহাতি ব্যাটার ফিরলেও লিটনকে নিয়ে প্রথম সেশনটা ঠিকই বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি।
টুর্নামেন্ট জমজমাট করতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত-পাকিস্তানের দ্বৈরথে বাড়তি রোমাঞ্চ যোগ করতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে রাখা হয়েছে একই গ্রুপে। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ—ওয়ানে রাখা হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকেও।