ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা
ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের। কদিন পরেই তারা মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের। কদিন পরেই তারা মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
চলতি বছরের ২ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির আগামী আসর। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে ৪ জানুয়ারি। সবশেষ তিন মৌসুমের মতো একই সময়ে অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ। চলতি বছরের ২৬ ডিসেম্বর শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল ২০২৬ সালের ২৫ জানুয়ারি।
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির বাহানা দিয়ে সিরিজটি এক বছরের জন্য স্থগিত করেছে ভারত। ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।
লর্ডসে শুরু হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। অ্যান্ডারসন- টেন্ডুলকার নামক এই সিরিজে দুই দলই বর্তমানে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। এজবাস্টনে ৩৩৬ রানের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ভারতীয় দল। সিরিজে এগিয়ে যেতে মুখিয়ে শুভমান গিলরা।
ভারতের ক্রিকেটে আবার দুর্নীতির দাগ। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওকে গ্রেফতার করেছে দেশটির সিআইডি। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ।
পাকিস্তান জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বোর্ড অব গভর্নরস। ক্রিকেটারদের জন্য নতুন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি।
ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। হেডিংলি ও এজবাস্টনে প্রথম দুই টেস্টে তিনি করেছেন ৫৮৫ রান, গড় ১৪৬.২৫। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি। ব্যাটিং পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও প্রশংসিত হয়েছেন এই ওপেনার।
বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছে বাংলাদেশ। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন। পারফর্ম করছেন ব্যাটে-বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।
টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বেশ ভালোই এগিয়ে শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষই মনে করছে শ্রীলঙ্কা।
চার বছরেরও বেশি সময় পর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নামছেন জফরা আর্চার। দীর্ঘদিন তিনি পিঠের চোটের কারণে শুধু সাদা বলের ক্রিকেটে খেলেছেন। বুধবার ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বল হাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফর্মার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগেই চোট পেলেন দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তৃতীয় ওয়ানডে খেলার সময় ডান পায়ের চোটে পড়েছেন তিনি।