কোনো কিছুই আমাকে আর অবাক করে না: সিমন্স
২০২৪ সালে অক্টোবরে চণ্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হন ফিল সিমন্স। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ। এরপর নাটকীয়ভাবে ফারুককে সরিয়ে বিসিবি সভাপতি হিসেবে আসেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বিসিবি নির্বাচনে জয়ী হয়ে আবারও বোর্ড পরিচালনার সুযোগ পান তিনি।