বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগাকে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে এই ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছেন তিনি। এর ফলে খেলতে পারছেন না এই তারকা ব্যাটার। তার পরিবর্তে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।
২২ বছর পর আবার টেস্ট ক্রিকেট ফিরতে পারে অস্ট্রেলিয়ার ডারউইনে। আগামী বছর বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে নর্দান টেরিটরির এই শহরে।
১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের পরা একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর। যার মূল্য ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (যা প্রায় ৩,৪৭,৯৬,৪৩২ বাংলাদেশি টাকা)।
আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর ঘোষণার পর রবিচন্দ্রন অশ্বিন এখন অনেকটাই মুক্ত। অভিজ্ঞ এই অফস্পিনার সামনে তাকাচ্ছেন নতুন সুযোগের অপেক্ষায়। বিশেষ করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার চেষ্টায় আছেন তিনি। তবে ক্রিকবাজের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, তিনি প্লেয়ার-কাম-কোচ অর্থাৎ একইসাথে খেলোয়াড় এবং কোচের ভূমিকায় নিজেকে ঝালিয়ে নেয়ার কথাও ভাবছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই ব্যাটার এখন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক। শীর্ষ দশে আছেন ওপেনার বেন ডাকেটও। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই বলে দিচ্ছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী।
‘ছেলেরা এখন যেভাবে খেলছে...এটা আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। এক কিংবা দুই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা এমন না।’ কদিন আগেই এমন মন্তব্য করেছিলেন জুলিয়ান রস উড। বাংলাদেশের খণ্ডকালীন পাওয়ার হিটিং কোচের কথার সঙ্গে সুর মিলিয়েছেন লিটন দাসও। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কও বিশ্বাস করেন, দুই-তিন দিনের সেশনে পাওয়ার হিটিংয়ে আমূল পরিবর্তন সম্ভব নয়। সেটার জন্য কিছুটা সময় চাইলেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ কতটা উন্নতি করেছে নেদারল্যান্ডস সিরিজে সেই পরীক্ষা দিয়ে দেখানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। তবে বাংলাদেশর জার্সিতে ব্যর্থ হয়েছেন তাদের দুজনই। স্বাভাবিকভাবেই প্রত্যাশা মেটাতে না পারায় কয়েক ম্যাচ পরই দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা নুরুল হাসান সোহান ও সাইফ হাসানও জাতীয় দলে সুযোগ পেয়েছেন লম্বা সময় পর। সুযোগটা কাজে লাগাতে না পারলে তাদেরও পরিণতি হতে পারে বিজয় ও নাইমের মতো। তবে লিটন দাস জানালেন, দলের জন্য সবকিছু দিতে প্রস্তুত থাকলে তাদেরকে ব্যাক করবে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার শুরু হবে দুই দলের সিরিজটি। ডাচদের বিপক্ষে খেলা সহজ হবে না বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হবে।
ভবিষ্যতে কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী ভারতের সদ্য সাবেক ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর দেশের ক্রিকেটের জন্য যেকোনও ভূমিকায় কাজ করতে প্রস্তুত এই ব্যাটার।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।