শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্বে কারস্টেন
শ্রীলঙ্কা জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্যারি কারস্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে নতুন কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ বছরের ১৫ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে।
শ্রীলঙ্কা জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গ্যারি কারস্টেন। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে নতুন কোচের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ বছরের ১৫ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে।
বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। আগামী মঙ্গলবার (১০ মার্চ) ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের পাওনা বুঝে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। পাশাপাশি রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসও প্রাইজমানি হিসেবে পাওয়ার কথা ১ কোটি ৭৫ লাখ টাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এক ওভারেই তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন জিমি নিশাম। তবে কিউই এই পেসার দারুণ বোলিং করেও ভারতকে আড়াইশ রানেও বেধে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৫৫ রানে থামে ভারত।
টানা তিন বছরে তিনটি আইসিসি শিরোপা জিতেছে ভারত। কিন্তু তবুও যেন শিরোপা জয়ের ক্ষুধা কমেনি ভারতের ক্রিকেটারদের। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যেমন এখনো তৃপ্ত হতে পারছেন না। হার্দিক বিশ্বাস করেন আরো বছর দশেক আন্তর্জাতিক ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন তিনি। আর সেই দশ বছরে আরো দশ দশটি আইসিসি শিরোপা জেতার লক্ষ্য তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বাংলাদেশ সফরের দলে এসেছে ব্যাপক পরিবর্তন। বাবর আজম-শাদাব খানদের বাদ দিয়ে স্কোয়াডে ৬ জন নতুন মুখ নিয়েছে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। এই তারুণ্যে ভরা দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী মাইক হেসন। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারানোর সামর্থ্য আছে পাকিস্তানের, এমনটাই বিশ্বাস দলটির প্রধান কোচের।
এগারো পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। ২০১৫ সালে, সবশেষ সিরিজে ৩-০ তে তাদের হোয়াইটওয়াশ করেছিলো টাইগাররা। লম্বা সময় পর আগের বাস্তবতা বদলেছে। এবারেও বাংলাদেশের লক্ষ্য একই থাকলেও প্রধান কোচ ফিল সিমন্স জানেন এবার আর কাজটা সহজ হবে না। আগের সিরিজের হোয়াইটওয়াশের ক্ষত ভুলতে এবার আরো শক্তিশালী হয়েই ফিরবে পাকিস্তান, এমনটাই বিশ্বাস সিমন্সের। পাকিস্তান সিরিজের চ্যালেঞ্জকে জয় করে পরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করতে চান এই ক্যারিবিয়ান।
বিশ্বকাপে পাকিস্তান সুপার এইট থেকে বাদ পড়লেও ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বাগযুদ্ধ চলেছে ফাইনালের আগ পর্যন্ত। যদিও ভারত শিরোপা জেতার পর কথার লড়াইয়ে না গিয়ে ভারতের কাছ থেকে শিক্ষা নিতে চান সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। নিজ দেশের ক্রিকেট কাঠামোকে তুলোধুনো করে শেহজাদ জানান, ভারত যেখানে বিশ্বকাপ জিতছে সেখানে পাকিস্তান কেনিয়া-উগান্ডার মত দলের বিপক্ষে জিতেই বেজায় খুশি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচের জন্য আলাদা অন-ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গৌতম গম্ভীরকে নিয়ে। ভারত ম্যাচ হারলেই চাপ বেড়েছে গম্ভীরে। ভারতের একাদশে কোনো ক্রিকেটার জায়গা না পেলেও আলোচনায় উঠে এসেছেন গম্ভীর। কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর যেন সব সমালোচনার জবাব দিলেন সাবেক এই ব্যাটার।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আনন্দ ভাগ করে নিয়েছেন দেশটির তিন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দু’জন ছিলেন মাঠে, আর একজন টেলিভিশনের পর্দায় খেলা দেখেছেন। তবে তিন জনই দলের সাফল্যে সমানভাবে উচ্ছ্বসিত হয়ে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলকে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে যে মাঠে হারতে হয়েছিল, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবার দারুণ প্রত্যাবর্তন করল ভারত। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখল তারা। তারাই প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে। জয়ের পর ভারতের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের প্রতিক্রিয়ায় ছিল আবেগ, স্বস্তি আর গর্বের চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের ক্রিকেটাররা কে কী বলেছেন পড়ে নেয়া যাক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আসর শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। রবিবার সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস এ তথ্য নিশ্চিত করেছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে তারা।