বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর পদ ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ডিসেম্বরে বিপিএল হবে কিনা তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজকরা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত পারবে কিনা তা নিয়েও ধোঁয়াশা ছিল। তবে যাচাই বাছাইয়ের পর এরই মধ্যে আসন্ন বিপিএলের জন্য ৫ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল।
প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাওয়ার দৌড় থেকে আগেই ছিটকে যায় এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, মাইন্ড ট্রি লিমিটেড ও বাংলা মার্ক লিমিটেড। আগ্রহী ১১ প্রতিষ্ঠানের তিনটি বাদ পড়ায় ৫ ফ্র্যাঞ্চাইজির জন্য শেষ পর্যন্ত টিকে যায় আটটি প্রতিষ্ঠান। সেখান থেকেও বাদ পড়েছে তিনটি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লঙ্কা দ্বীপে খেলতে যাওয়া হচ্ছে না লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল আবেদিন ফাহিম।
গত মাসে হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বের আগে দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন উইলিয়ামস। এরপর তিনি স্বেচ্ছায় পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দেন। সেই সময় তার নাম প্রত্যাহারের বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
নারী বিশ্বকাপ শেষে কয়েকদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ এই বিশ্ব আসরে একটি ম্যাচে মাত্র জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেতে শুরুতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা সেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আলোচনায় ডাক পায়নি চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। যদিও পরবর্তীতে বিসিবি তিনটি প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেয়।
মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন করে দুই বছরের জন্য চুক্তিতে সাক্ষর করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এর ফলে ইংল্যান্ডের মাটিতে ২০২৭ অ্যাশেজ পর্যন্ত মাঠে দেখা যাবে সাদা পোশাকের এই অধিনায়ককে।
শততম টেস্ট খেলার আগে জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সিলেট একাডেমী গ্রাউন্ডে তার সেঞ্চুরির ম্যাচে নিষ্প্রাণ ড্র করেছে ঢাকা ও সিলেট। দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ফলো অনে পড়েও ড্র করেছে রংপুর।
আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টের জন্য তারুণ্য নির্ভর এক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।
সাউথ আফ্রিকার ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজে তাকে দেখা যাবে না। লাহোরে শনিবার অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি কাঁধের পেশিতে হালকা টান পান। তারপর তার বাদ পড়ার খবর নিশ্চিত করা হয়।