নাজমুল হোসেন শান্তর প্রতিভা কিংবা সক্ষমতা নিয়ে কখনই প্রশ্ন ছিল না কারও। বিদেশি কোচ থেকে দেশি কোচ সবাই সবসময় তার প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ট্রলের শিকার হতে হয়েছে। সেসব কাটিয়ে অবশ্য সুসময়ের দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।