সাউথ আফ্রিকা সিরিজে অনিশ্চিত আইয়ার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে নিজেই আহত হন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার। ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ নিতে গিয়ে পড়ে গিয়ে নিজেই আহত হন তিনি।
ভারতের ইন্দোরে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্যের শ্লীলতাহানির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও দেশের ভাবমূর্তির জন্য ‘অপমানজনক’ হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি।
প্রথম ওয়ানডেতে ৮ রানে আউট হওয়া রোহিত শর্মা অ্যাডিলেডে খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। মিচেল স্টার্কের বলে পুল করে আউট না হলে সেঞ্চুরি পেতে পারতেন সেদিনই। দ্বিতীয় ওয়ানডেতে না পারলেও সিডনিতে সেই ভুল আর করলেন না রোহিত। ভারতের সাবেক অধিনায়ক তৃতীয় ম্যাচে খেললেন অপরাজিত ১২১ রানের ইনিংস। রোহিত সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের টানা দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়া বিরাট কোহলি। তাদের দুজনের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটের জয় পেয়েছে ভারত। এমন জয়ে অস্ট্রেলিয়ায় বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা।
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
মাংসপেশিতে টান লাগার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাইল জেমিসন। শনিবার বে ওভালে অনুশীলনের সময় এমন সমস্যা অনুভব করেন ৩০ বছর বয়সী নিউজিল্যান্ডের এই পেসার। রবিবার শুরু হতে যাওয়া সিরিজ শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কিউই দল।
পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’ এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদটি ভবিষ্যতে বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদেও রূপ নিতে পারে। বেশির ভাগ দেশের বোর্ডে এটি বড় প্রশাসনিক দায়িত্ব হিসেবে ধরা হয়।
সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গ্রায়েম ক্রেমার। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই সিরজটি শুরু হবে ২৯ অক্টোবর।
এইডেন মার্করাম বিশ্রামে থাকায় পাকিস্তান সফরে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল ডেভিড মিলারের। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না বাঁহাতি এই ব্যাটারের। মিলারের মতো ছিটকে গেছেন জেরাল্ড কোয়েতজি। পুরো সাদা বলের সিরিজেই পাওয়া যাবে না পেস বোলিং এই অলরাউন্ডারকে।
২০২২ সালে ভারত 'এ' দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ম্যাচ খেলাকালীন শারীরিক সমস্যায় পড়েন ভারতীয় এই ব্যাটার। তিনি আঙ্গুল নাড়াতে পারছিলেন না। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
প্রথম ওয়ানডেতে ৮ বল খেলা বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৪ বল। বলের সংখ্যার পরিবর্তন হলেও ডানহাতি ব্যাটারের নামের পাশের সংখ্যা বদলায়নি। টানা দুই ম্যাচেই ভারতের সাবেক অধিনায়ক আউট হয়েছেন শূন্য রানে। কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে টানা দুই ম্যাচে শূন্য রান করায় অনেকে কোহলির শেষ দেখে ফেলছেন। সুনীল গাভাস্কার অবশ্য কোহলিকে এখনই ৫০ ওভারের ক্রিকেট ছাড়তে দেখছেন না।
মাউন্ট মঙ্গানুইতে অনুশীলনের সঙ্গে হাতে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের পাশাপাশি ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলা হয়নি তারকা অলরাউন্ডারের। তবে অস্ত্রোপচার শেষে সেরে উঠতে পারায় টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। যদিও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমেই পঞ্চম বলে হারায় বাবর আজমের উইকেট। পরবর্তীতে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, শাহীন শাহ আফ্রিদিরা। আগের দিনের সঙ্গে ৪৪ রান যোগ করে ১৩৮ রানে অল আউট হয় পাকিস্তান। ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। যার ফলে ২০০৭ সালের পর অর্থাৎ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল সফরকারীরা।