ভারত শিবিরে বড় ধাক্কা, দল ছাড়লেন রিঙ্কু
সুপার এইটে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে তাদের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেল দলটি। বাবার অসুস্থতার কারণে স্কোয়াড ছেড়েছেন রিঙ্কু সিং।
সুপার এইটে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। সেমিফাইনালে উঠতে হলে বাকি ম্যাচগুলো জিততেই হবে তাদের। এমন গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা খেল দলটি। বাবার অসুস্থতার কারণে স্কোয়াড ছেড়েছেন রিঙ্কু সিং।
সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান। তবে শেষ চারের আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারল না পাকিস্তান। সাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরি এবং শাহীন শাহ আফ্রিদির চার উইকেটের ম্যাচে দারুণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ম্যাচ জেতালেন হ্যারি ব্রুক। তার ৫১ বলে করা একশ রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেটে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। সুপার এইটে পাওয়া দুই জয়ে তাদের পয়েন্ট এখন চার। অপরদিকে এই রাউন্ডে খেলা একমাত্র ম্যাচেই হারল পাকিস্তান, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ইতালির ক্রিকেট ফেডারেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ক্রিকেট পরিচালনা সংস্থা ফেডারেশন অব ক্রিকেট ইতালি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জনাথন ট্রট। কানাডার বিপক্ষে জয় দিয়ে আফগান অধ্যায় শেষ করেছেন তিনি। ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন নিয়ে আফগানিস্তানের কোচের পদ ছেড়ে দেওয়া ট্রটের জায়গায় ৪ বছরের জন্য রিচার্ড পাইবাসকে খুঁজে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেবেন পাইবাস।
সুপার এইটের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে হেরে হোঁচট খেয়েছে ভারত। নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও ভারত সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। বড় হারে রানরেটে পিছিয়ে পড়ায় খানিকটা বিপাকে সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে এখনো বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে দেখছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মনে করেন, ভারতকে বাতিলের খাতায় ফেলে দেওয়া বোকামি হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা ২৫৪ রান করার পরও সতর্ক থাকতে হচ্ছিল জিম্বাবুয়ে বলেই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি আর আকিল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে সেই শঙ্কা কেটে যায় ওয়েস্ট ইন্ডিজের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ভারত। তারা হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচের পরই ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা হচ্ছে প্রবল। এবার সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন বাঁচা মরার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ নম্বরে ব্যাটিং করা উচিত সূর্যকুমার যাদবের।
টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সাউথ আফ্রিকার কাছে ভারতের বড় ব্যবধানে হারের পর কঠোর মন্তব্য করেছেন সাকলাইন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের মতে, সাম্প্রতিক সময়ে দাপুটে ফর্মে থাকা ভারতকে মাঠে পুরোপুরি পরাস্ত করেছে প্রোটিয়ারা।
সুপার এইটে সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর ভারতের বোলিং আক্রমণ নিয়ে সমালোচনা করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারের মতে, ভারতের কিছু বোলারের গতি ও ধারহীনতায় সুবিধা পেয়েছে প্রোটিয়া ব্যাটাররা। বিশেষ করে তিনি কাঠগড়ায় তুলেছেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিভম দুবেকে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সূচি নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানানো হয়েছে, প্রথম সেমিফাইনালের ভেন্যু নির্ধারণ নির্ভর করবে কোন দলগুলো শেষ চারে উঠছে এবং সম্ভাব্য ম্যাচ-আপ কী দাঁড়ায় তার ওপর। বিশেষ করে শ্রীলঙ্কা সেমিফাইনালে পৌঁছালে নিজেদের মাটিতে খেলার সুযোগ পেতে পারে।
সুপার এইট পর্বে বড় জয় দিয়ে পথচলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে গতকাল (২৩ ফেব্রুয়ারি) একপেশে ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগে ব্যাট করে ২৫৪ রানের বড় সংগ্রহ গড়ে তারা, জবাবে সিকান্দার রাজার দল থামে ১৪৭ রানে।