২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
কনকাশনের কাছে হার মানলেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মার্চ থেকেই খেলার বাইরে ছিলেন পুকোভস্কি।
কনকাশনের কাছে হার মানলেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের মার্চ থেকেই খেলার বাইরে ছিলেন পুকোভস্কি।
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ পাঁচ ওয়ানডের মধ্যে চারটিতেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে পাকিস্তানকে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে স্লো ওভার রেট করেছে দলটি। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া হেনরিখ ক্লাসেন সাদা পোশাকের ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি-টোয়েন্টি লিগগুলোতে মনোযোগ দিতে ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্ট খেললেও সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্লাসেনের শেষ দেখছেন অনেকে।
সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইসিবি।
দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নিলেও ৬ মাসের মধ্যেই চাকরি ছাড়েন জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়ার সাবেক পেসারকে দায়িত্ব দেয়ার পর তার সহকারী হিসেবে টিম নিয়েলসেনকে এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গিলেস্পির সহকারী হলেও নিয়েলসেনের পদের নাম ছিল হাই পারফরম্যান্সে লাল বলের কোচ। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় অস্ট্রেলিয়া সফরের পর তা নবায়নের কথা ছিল।
মাঠে খাপছাড়া পারফরম্যান্সের প্রভাব মাঠের বাইরেও পড়েছে পাকিস্তানের। নিউজিল্যান্ডে শেষ ওয়ানডেতে দর্শকদের রীতিমতো মারতে যান খুশদিল শাহ। সিরিজ শেষে এ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে বিদায় নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, হেরেছে টি-টোয়েন্টি সিরিজেও। সামনের দুই মাসে পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে।
সামনেই ব্যস্ত সূচি ইংল্যান্ডের। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। সামনেই জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংলিশদের। এই সিরিজ দুটিতে পাওয়া যাবে না অলি স্টোনকে। এই পেসার হাঁটুর চোটে পড়েছেন।
দ্বিতীয় ওয়ানডেতে হারিস রউফের কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ৫১ রানের ইনিংস খেলেছিলেন নাসিম শাহ। সিরিজের শেষ ম্যাচে ইমাম উল হকের কনকাশন সাব হিসেবে নামাতে হয়েছে উসমান খানকে। সবমিলিয়ে ১২ জন ব্যাটিং করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফল বদলায়নি একটুও। ২৬৪ রান তাড়ায় সফকারীরা ২২১ রানের বেশি করতে পারেনি। ৪৩ রানের হারে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন সালমান আলী আঘারা।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পারেননি মার্ক চ্যাপম্যান। তার বিকল্প হিসেবে আগেই দলে নেয়া হয়েছিল টিম সেইফার্টকে। এবার জানা গেছে তৃতীয় ওয়ানডেতেও ফেরা হচ্ছে না তার।
ঈদের ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দেড় সপ্তাহের বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে সাইফ হাসান, নাহিদ রানা ও শেখ মেহেদীকে দেখা গেছে অনুশীলনে।