গ্রেনাডায় ফিরলেন স্মিথ
বার্বাডোজ টেস্ট শেষেই স্টিভ স্মিথের ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ডানহাতি ব্যাটারকে ফিরিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্মিথ ফেরায় একাদশ থেকে জায়গায় হারিয়েছেন জশ ইংলিস।