মুম্বাইয়ের হারের দিনে হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারবে এটা যেন নিয়ম হয়েছে। সবমিলিয়ে টানা ১৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে মুম্বাইয়ের অধিনায়ককে।