বিপিএল খেলতে সবসময়ই ভালো লাগে: ওয়াসিম জুনিয়র
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই খেলতে দেখা যায় মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। পাকিস্তানের এই ফাস্ট বোলার বিপিএলের আগামী আসরগুলোতেও নিয়মিত খেলতে আসতে চান।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে কেবল এক মৌসুমই খেলা হয়েছে সন্দীপ লামিচানের। সময় সুযোগ হলে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসতে চান নেপালের এই লেগ-স্পিনার।
সিপিএলে ফেরার ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে বার্বাডোস রয়্যালসের সঙ্গেও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মতো বোলিংয়েও এবারও এক ওভারের বেশি সুযোগ মেলেনি তাঁর। নিজের করা একমাত্র ওভারে চার-ছক্কায় দিয়েছেন ১৪ রান, ছিলেন উইকেটশূন্য। বোলিংয়ের মতো ব্যাটিংটাও যুঁতসই হয়নি সাকিবের।
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফেরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। আফগানিস্তানের স্পিনার ওয়াকার সালামখিলকে ছক্কা মারতে গিয়ে ১৬ বলে ১১ রান করে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার। ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সাকিব বোলিংয়ে এক ওভারের বেশি পাননি। নিজের একমাত্র ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সের দিনে ৬ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ২০২১ সালের ফাইনালের পর ঘরের মাঠে জিতল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএ) খেলেছিলেন সাকিব আল হাসান। দুই মৌসুমের বিরতি দিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের ত্রয়োদশ আসরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব।
২০১৯ সাল থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন কাইরন পোলার্ড। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নতুন মৌসুমের আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার। পোলার্ডের স্থলাভিষিক্ত হয়ে ত্রিনবাগোর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিকোলাস পুরান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল মোহাম্মদ নাওয়াজের। ১৪ আগষ্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলা হচ্ছে না তারকা এই অলরাউন্ডারের। নাওয়াজের বদলি হিসেবে সেন্ট কিটসে যোগ দিচ্ছেন আব্বাস আফ্রিদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের প্রথম দুই আসরে খেললেও ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এক দশকের বেশি সময় পর বিপিএলে ফিরে ফাইনাল খেলা চিটাগংয়ের বিরুদ্ধে আবারও প্রায় একই অভিযোগ এসেছে। ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকটি খাতে বিসিবি নিজেদের পকেট থেকে টাকা দিলেও সেটা আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। চিটাগংয়ের কাছ থেকে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি।
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
দ্য হান্ড্রেডে ফর্মের তুঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। লন্ডন স্পিরিটের হয়ে খেলতে নেমে ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিতে ১৫০ রান করেছেন তিনি। ১৪১.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং গড়া বাঁহাতি ব্যাটারের গড় ৭৫। তিন ম্যাচ শেষে তিনিই ১০০ বলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
সবশেষ আইপিএলের আগে চড়া দামে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে না পারায় এক মৌসুম শেষেই চেন্নাই ছাড়তে হতে পারে ভারতীয় এই স্পিনারকে। চেন্নাই ছাড়তে রাজি থাকলেও ২০২৬ আইপিএলে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে সেই বিষয়ে স্পষ্টতা চেয়েছেন অশ্বিন। সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকইনফো।