নাসিরের ৯০ রানের বিধ্বংসী ইনিংস, ঢাকার সহজ জয়
নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।
নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ৩৫ বল বাকি থাকতে এই ম্যাচটি জিতে ঢাকা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে আইসিসির কাছে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিত বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার ঘোষণা দিয়েছে।
বিপিএল চললেও রিশাদ হোসেনকে বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফর্মের তুঙ্গে আছেন রিশাদ। এরই মধ্যে ৭ ম্যাচে ২৫.৩৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট। প্রতি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে একটি ম্যাচও না খেলিয়েই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরি বা পারফরম্যান্সজনিত কোনো কারণ না থাকলেও এই চুক্তি বাতিলের বিপরীতে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যাবে না বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে।
কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে এই সিদ্ধান্ত নেয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটনার প্রভাব গিয়ে ঠেকেছে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কের আলোচনাতেও।
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের গত কয়েক ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ যেন আবারও নিজের পরিচিত ভূমিকায় ফিরেছেন। চাপের মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব নেয়া, ম্যাচ শেষ করে মাঠ ছাড়া, এই দৃশ্য তার জন্যে নতুন নয়। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে তার ইনিংসের স্বীকৃতি মিলেছে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের কণ্ঠে।
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার হতাশা এখনও কাটেনি জাকের আলী অনিকের। এর মধ্যেই আরেকটি ধাক্কা এসেছে বিপিএলে। নোয়াখালী এক্সপ্রেসের একাদশ থেকেও বাদ পড়েছেন এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবেই ছন্দে নেই এই উইকেটরক্ষক।
আগের দুই ম্যাচেই খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের আরেকটি ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর ফলে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। মাহমুদউল্লাহ খেলেছেন ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস। তাতেই ৫ উইকেটের জয় পেয়েছে রংপুর। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন পারভেজ হোসেন ইমন। শুরুর বেশ কয়েকটি ম্যাচেই তাকে চার নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। নতুন এই পজিশনে নেমে ব্যাট হাতেও সফল হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ৫ ম্যাচে ২০১ রান করেছেন তিনি। তবে সোমবার তাকে সিলেটের হয়ে ওপেনিংয়ে নামানো হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। যার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেখানে যাবে না বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে। এসব সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট।