সিপিএলে স্বপ্নের অভিষেক মিরাজের, জিতল গায়ানা
চার ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেকটা হলো স্বপ্নের মতো। তার সঙ্গে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংসকে চার উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।