আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটার
কদিন পরপরই আইপিএল থেকে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার খবর আসছে। এবার দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও রাজ বাওয়া আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন।
কদিন পরপরই আইপিএল থেকে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার খবর আসছে। এবার দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও রাজ বাওয়া আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন।
আইপিএলের এবারের মৌসুমে দারুণ শুরু করেও খেই হারিয়েছে রাজস্থান রয়্যালস। টপ অর্ডার থেকে রান এলেও বারবারই মিডল অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়ছে তারা। সাথে বোলিংয়েও ধারাবাহিক নয় রাজস্থানের। শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে নিজেদের প্লে অফে ওঠার সম্ভাবনা নিজেরাই কঠিন করে তুলেছে তারা। দলের এমন পারফরম্যান্সে ক্ষোভ লুকাতে পারেননি অধিনায়ক রিয়ান পরাগ। শেষ কয়েক ম্যাচে এভাবে খেলার পর নিজদেরকে প্লে অফে ওঠার যোগ্য বলতে রাজি নন স্বয়ং রাজস্থান অধিনায়ক।
চলতি আসরে রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ব্যাটে দলকে বেশ কয়েকটি ম্যাচে ভালো শুরু এনে দিয়েছেন তিনি। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও এসেছে তার ব্যাট থেকে। তবুও তরুণ এই ব্যাটারকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাজস্থানের প্রধান কোচ কুমার সাঙ্গাকারা।
টানা হার যেন পাঞ্জাব কিংসের পিছুই ছাড়ছে না। আইপিএলের এবারের আসরের শুরুতে প্রথম সাত ম্যাচে অপরাজিত থাকা দলটি এখন টানা ছয় ম্যাচ হেরে বাদ পড়ার পথে। শেষ চারের পথে তাদের সমীকরণও বেশ কঠিন হয়ে উঠেছে। তবে এমন পরিস্থিতিতেও হতাশ নন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বরং ইতিবাচক মনোভাব নিয়েই সামনে তাকাতে চান তিনি।
বৈভব সূর্যবংশীকে নিয়ে নিয়মিত আলোচনা চলছে। অনেকেই তাকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেয়ার পক্ষে নন। এবার এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। তার মতে আর দেরি না করে এখনই ভারতের হয়ে অভিষেক হওয়া উচিত সূর্যবংশীর।
গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় সংগ্রহ গড়েও একসময় চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্কোরবোর্ডে আড়াইশ'র কাছাকাছি রান থাকার পরও ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ২৯ রানের জয় তুলে নিয়ে স্বস্তির হাসি ফুটেছে দলের শিবিরে। এই জয় নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসে ভাসতে চান না অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার চোখ এখন সামনের দুই গুরুত্বপূর্ণ ম্যাচে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভার রেটের অভিযোগে শাস্তি পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত। ১৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের মাঠে জয় পাওয়া ম্যাচের জন্য এই শাস্তি দেয়া হয়েছে পান্তকে। চলতি মৌসুমে এটি লক্ষ্মৌ এবং পান্তের প্রথম ওভাররেটজনিত শৃঙ্খলাভঙ্গের ঘটনা। তাই বাঁহাতি এই ব্যাটারকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।
কদিন পরেই ইংল্যান্ড সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। আসন্ন এই সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। দেশে ফিরে তিনি লাল বলের প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল নুয়ান থুশারার। তবে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে না পারায় ডানহাতি পেসারকে অনাপত্তি পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে দল পেয়েও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি মৌসুমে খেলা হচ্ছে না তার। থুশারার বদলি হিসেবে ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে বেঙ্গালুরু।
ইনিংসের শেষ চার বলে তিনটি ছক্কার সঙ্গে একটি চার মেরেও পাঞ্জাব কিংসকে জেতাতে পারেননি শশাঙ্ক সিং। ৬ রানের জয়ে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য বিরাট কোহলির ১৮ বছর ও ২৬৭ ম্যাচের অপেক্ষার শেষ হয়েছে। শেষ বলের সময় প্রায় সীমানার কাছে ফিল্ডিং করছিলেন কোহলি। শেষ বলটা হতেই জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর।
আইপিএলের আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে চেন্নাই সুপার কিংসে যেতে পারেন হার্দিক পান্ডিয়া! এমনকি ভারতীয় অলরাউন্ডারকে দলে পেতে আগ্রহ দেখাতে পারে আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন উড়ে বেড়ালেও শার্দুল ঠাকুর জানালেন, সব জিনিসই সত্য নয়। সেই সঙ্গে এও জানালেন, ইনজুরির কারণেই খেলছেন না হার্দিক।
আইপিএলের চলতি আসরে চোট যেন পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংসের। চোটে পড়ে এবার দেশে ফিরলেন জেমি ওভারটন। ইংল্যান্ডের ডানহাতি পেসারের বদলি হিসেবে ডিয়ান ফরেস্টারকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।