আর্থিক সঙ্কট, ভাইয়ের আত্মহত্যা ও সাকারিয়ার আইপিএল আরাধ্য সাধন
সাফল্য যেন প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা রাতের শেষ রেলগাড়িটা। যার জন্য সবাই ছুটে বেড়ায়। কেউ ধরতে পারে আবারও কেউ হয়তো প্লাটফর্মের কোনো এক বেঞ্চে বসে আফসোসে পুড়ে। হেলায়-খেলায় বসে থেকে কখনও সাফল্য নামক সোনার হরিণের দেখা মেলে না। সাফল্য পেতে ধৈর্য, দুঃখ-কষ্টের দুঃসহ স্মৃতি, ত্যাগ-তিতিক্ষা এসবের সঙ্গে লড়াই করতে হয়। যেটা করেছেন ভারতের চেতন সাকারিয়া।