চিটাগংয়ের কাছে এখনও ৫০ শতাংশ পারিশ্রমিক পাওনা শরিফুল-ইমনদের
পারিশ্রমিকের এক টাকাও না পাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন চিটাগং কিংসের ক্যাম্প ছেড়েছিলেন পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে চিটাগংয়ের সঙ্গে আবারও যোগ দেয়ায় পেয়েছিলেন পারিশ্রমিকের ৫০ শতাংশ। বিপিএল শেষ হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও বাকি ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝে পাননি বাঁহাতি এই ওপেনার। ইমনের পাশাপাশি পেসার শরিফুল ইসলাম ও চিটাগংয়ের আরও বেশ কয়েকজন ক্রিকেটারই পুরো টাকা বুঝে পাননি বলে নিশ্চিত করেছেন ইমন নিজেই।