বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু হয়েছে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কার হয়ে ম্যাচজয়ী ভূমিকা রেখেছেন এই ডানহাতি ব্যাটার। এই পারফরম্যান্সে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে নাম লেখান তিনি। এই তালিকায় তার সঙ্গে আছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম এবং কাগিসো রাবাদা।