ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না টম লাথাম। মিচেল সান্টনারসহ নিয়মিত ক্রিকেটাররা আইপিএলে থাকায় লাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। এবার লাথাম ছিটকে পড়ায় নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে মাইকেল ব্রেসওয়েলকে।