আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর নিলেন ইমাদ ওয়াসিম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে অলরাউন্ড পারফরম্যান্সে চারটি বাঁচা-মরার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন ইমাদ ওয়াসিম। এমন পারফরম্যান্সে সবার চাওয়ায় অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অবসর থেকে ফিরে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন তিনি।