বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারলেও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে একই সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের তারকা দুই ক্রিকেটাররকে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে ভাবনায় রেখে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আকিব জাভেদ।