টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী দল
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
লাহোরের স্পিন নির্ভর উইকেটে একেবারে প্রথম দিন থেকেই টার্ন পেয়েছেন স্পিনাররা। বিশেষ করে নোমান আলী ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ৬ উইকেটে নেয়া বাঁহাতি স্পিনার সাউথ আফ্রিকার ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন দ্বিতীয় ইনিংসেও, পেয়েছেন চারটি উইকেট। নোমানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন শাহীন শাহ আফ্রিদিও। তাদের দুজনের এমন বোলিংয়েই কাজটা সহজ হয়েছে পাকিস্তানের। ডেওয়াল্ড ব্রেভিসের হাফ সেঞ্চুরির পরও ১৮৩ রানের বেশি করতে পারেনি সাউথ আফ্রিকা। ৯৩ রানের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের শুরুটা হলো ভালোভাবে।
স্পিন সহায়ক উইকেটে চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে লিড এনে দিয়েছিলেন নোমান আলী। তবে ব্যাটাররা পাকিস্তানকে ভালো অবস্থানে থেকে দিন শেষ করতে দিলেন না। নোমানের ঘূর্ণিতে প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৬৯ রানে। ফলে ১০৯ রানের লিড পায় পাকিস্তান।
প্রথম ওভারে উইকেট হারালেও শান মাসুদ ও ইমাম উল হকের দেড়শ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাদের দুজনকে। মাঝের সময়ে ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে শেষ বিকেলে দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানকে আবারও ম্যাচে ফেরান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। পাকিস্তানের রান তিনশ ছাড়িয়ে গেছে তাদের দুজনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে। মাসুদ, ইমাম, রিজওয়ান ও সালমানের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে স্বাগতিকরা।
ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ১৮ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছিলেন আসিফ খান আফ্রিদি। পরে সুযোগ মিলেছে ১৬ জনের স্কোয়াডেও। ৩৮ বছর বয়সি স্পিন বোলিং অলরাউন্ডারকে টেস্ট দলে সুযোগ দেয়া বিস্ময় জাগিয়ে অনেককে। সমালোচনাও আছে পাকিস্তানের ক্রিকেটে। তবে এসব ছাপিয়ে আজহার মাহমুদ জানালেন, পারফরম্যান্সের জেরেই দলে সুযোগ পেয়েছেন আফ্রিদি। সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন, বয়স কোনো ব্যাপার নয়।
অবসর ভেঙে ফেরার ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান দলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আমির। বিশ্বকাপ খেলার পর আবারও অবসরের সিদ্ধান্ত নেন বাঁহাতি এই পেসার। গুঞ্জন উঠেছে আবারও অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরতে পারেন তিনি। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আমির। সাবেক তারকা পেসার জানান, এমন কোনো পরিকল্পনা নেই।
স্মৃতি মান্ধানা, প্রাতিকা রাওয়াল কিংবা হারমানপ্রীত কৌর—পাকিস্তানের বিপক্ষে ভালো শুরু পেয়েছিলেন তাদের সবাই। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। একই পথে হেঁটেছেন জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানারা। হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও ৪৬ রানে থামতে হয়েছে হারলিন দেওলকে। পেসার দিয়ানা বেগ, ফাতিমা সানা ও সাদিয়া ইকবালদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ২৪৭ রানে আটকে দিয়েছে পাকিস্তান।
‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দেয়া হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে। সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পদক দেয়ার ঘোষণা এসেছে।
কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব-অভিষেক শর্মারা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও দেখা যেতে পারে এমন চিত্র। হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব দেবজিৎ সাইকিয়া।
গতি ও ইনসুইংয়ের সংমিশ্রণে পাকিস্তানের টপ অর্ডারকে বোকা বানিয়েছেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই ডেলিভারিতে বোল্ড করেছেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। প্রথম স্পেলে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো পরীক্ষা নিয়েছেন ডানহাতি এই পেসার। ৭ ওভারে ৩১ রান খরচায় ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক হবেন, এমনটা দুই মাস আগেই ভেবে রেখেছিলেন মারুফা। ম্যাচ শেষে জানিয়েছেন তিনি নিজেই।
হংকং সিক্সেসে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য সম্মতি জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি খেলবেন তার এক সময়ের ভারত ও তামিলনাড়ুর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে।
চার বছর পর আবার মাঠে গড়িয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্টটি, তবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।