চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার। এরপরই ধারণা করা হচ্ছিল বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার। এরপরই ধারণা করা হচ্ছিল বড় ধরনের দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার কথা ছিল জসপ্রিত বুমরাহর। যদিও শেষ ওয়ানডেতে খেলতে আহমেদাবাদে যাননি ভারতের এই পেসার । ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
উপস্থিত বুদ্ধির সঙ্গে নিখুঁত সব সিদ্ধান্তে সবশেষ কয়েক বছরে আম্পায়ার হিসেবে সবার নজর কেড়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। টানা দুই বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৈকত থাকছেন সেটা আগেই নিশ্চিত করেছে আইসিসি।
ব্যাটে রান না থাকায় বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের একাদশ থেকে নিজেকেই বাদ দিয়েছিলেন রোহিত শর্মা। রঞ্জি ট্রফিতেও রানের দেখা মেলেনি ভারতের অধিনায়কের ব্যাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘প্রস্তুতি’ সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ ডানহাতি ওপেনার। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকায় রোহিতকে ঘিরে সমালোচনা ক্রমশই বেড়েই চলছিল। ভারতের অধিনায়ক অবশ্য জবাবটা দিলেন দারুণ এক সেঞ্চুরিতে।
সবশেষ কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, দর্শকদের কথার লড়াই আর চাপ। হাতেগোনা কয়েকটি ম্যাচে দেখা গেলেও মাঠের ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে সেই লড়াইয়ে শেয়ানে-শেয়ানে টক্কর দিতে পারে না বাংলাদেশ। কাগজে-কলমে অনেকটা এগিয়ে থাকলেও হাবিবুল বাশারের বিশ্বাস, ভারতকে হারানো অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। দ্বিতীয় ওয়ানডের পাশাপাশি শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। বেথেলের বদলি হিসেবে শেষ ওয়ানডের দলে ডাকা হয়েছে টম ব্যান্টনকে। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ হারানোই এর বড় প্রমাণ। ওয়ানডে সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছে রোহিত শর্মার দল। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ইংলিশদের হারিয়েছে ৪ উইকেটে। আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খুনে ব্যাটিংয়ে আলো কেড়েছিলেন অভিষেক শর্মা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের মারকাটারি ব্যাটিং ধরে রেখেছেন জাতীয় দলের জার্সিতেও। পাওয়ার-হিটিং দক্ষতার দেখিয়ে ইংল্যান্ড সিরিজে আরও একবার নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ২৭৯ রান করেছেন অভিষেক।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে গত কয়েক বছর ধরেই আলোচনায় অভিষেক শর্মা। ভারতের এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল ১৩ ছক্কা ও ৭ চার। এমন ইনিংসের পর বিশ্ব জুড়ে প্রশংসায় ভাসছেন এই ওপেনার।
১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে চার মেরে শুরু করেছিলেন বিরাট কোহলি। একটু পর একই ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন তিনি। কোহলির উইকেটে জীবন বদলে গেছে হিমানশু সাংওয়ানের। ডানহাতি পেসার জানালেন, রেলওয়ের বাস চালক নাকি কোহলির বিপক্ষে চতুর্থ এবং পঞ্চম স্টাম্পে বোলিং করার পরিকল্পনা দিয়েছিলেন।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকে তুঙ্গে। এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না অনেকদিন ধরে। দুই দলের দেখা হয় শুধু বৈশ্বিক আসর ও এশিয়া কাপে। এই দুই দল আবারও মাঠে নামতে চলছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।